পুনর্জন্ম (পঞ্চশক্তি ও নাগমণি)

লেখক: রিয়াদ ইসলাম আযান · বিভাগ: সিজন সিরিজ · মোট ৩০ পর্ব

চাঁদনী রাতে এক অজানা রাস্তা ধরে পাগলের মতো ছুটছি আমি। কিন্তু আশ্চর্যের বিষয়, চাঁদনী রাত হলেও কোনো আলোর দেখা নেই। চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার। ঝিঁঝি পোকা ও প্যাঁচার ডাক এই রাতকে আরও ভয়ংকর করে তুলেছে। বুঝতে পারলাম, আমার পেছনে একটা বিশাল সাপ ধাওয়া করছে। আমার হৃদস্পন্দন বাড়ছে, শরীর থেকে ঘাম ঝরছে। মাথায় শুধু একটা চিন্তা কীভাবে এই ভয়ংকর প্রাণী থেকে নিজেকে বাঁচাবো। কোনো কিছু না ভেবে আমি দৌড়াতে থাকি।