পুনর্জন্ম (The Another Love Sory)

লেখক: রিয়াদ ইসলাম আযান · বিভাগ: সিজন সিরিজ · মোট ২৩ পর্ব

ধর! ধর! ধর! ও একটা ডাইনী! ওকে পুড়িয়ে মারতে হবে! যেভাবেই হোক ওকে খুঁজে বের করতে হবে! কোথায় গেলে ডাইনীটা...? বিয়ের ২ দিন পরই নিজের স্বামীর জীবন নিয়ে নিলো। তার উপর বিয়ের ১ মাসের মধ্যেই গর্ভবতী হয়ে সন্তানও জন্ম হয়ে গেলো.!

"ধর! ধর! ধর! ও একটা ডাইনী! ওকে পুড়িয়ে মারতে হবে! যেভাবেই হোক ওকে খুঁজে বের করতে হবে! কোথায় গেলে ডাইনীটা...? বিয়ের ২ দিন পরই নিজের স্বামীর জীবন নিয়ে নিলো। তার উপর বিয়ের ১ মাসের মধ্যেই গর্ভবতী হয়ে সন্তানও জন্ম হয়ে গেলো.!

এটা কোনো সাধারণ মানুষ হতেই পারে নাহ.! ও নিশ্চয়ই কোনো ডাইনী, আর এই গ্রামে ডাইনীদের একটাই শাস্তি, সেটা হলো মৃত্যু। আজ ওকে সহ ওর বাচ্চাকেও পুড়িয়ে মারবো। ডাইনীর কোনো চিহ্ন এই গ্রামে রাখবো নাহ।

এই! সবাই ভালো করে খোঁজ, দেখ কোথায় গেলো.?

ডাইনী একটা! শুধু একবার হাতে পাই ওকে"

গ্রামবাসীরা রোকসানাকে ডাইনী ভেবে মারার জন্য ওতপেতে আছে। আজ হয়তো ওকে সামনে পেলেই গ্রামবাসীরা পুড়িয়ে মারবে।

কিন্তু কে এই রোকসানা..?

১ মাসের মধ্যে কিভাবে কারো সন্তান জন্মাতে পারে..?

রোকসানা কি নিজেকে আর নিজের সন্তানকে বাঁচাতে পেরেছিলো..?

১৬ বছর পর.........

"ভয় পেয়ো নাহ আরিয়ান, ওর উপর ইফরিদের ক্ষোভ নেই। ও নাভি নিয়েই জন্মেছে। ও আমার মতো হয়নি ও তোমার মতোই সাধারণ মানুষ। ও তোমার আর আমার ভালোবাসার চিহ্ন। কথা দাও ওকে সবসময় আগলে রাখবে.? ওকে সরদারের হাত থেকে রক্ষা করবে। ওই সরদারের নজর এতদিন আমার উপর ছিলো এখন আমার সন্তানের উপরেও ওর নজর পড়বে, তু-তুমি কথা দাও ওর কোনো ক্ষতি হতে দিবে নাহ।"