প্রাপ্তি (দ্বিতীয় অধ্যায়)
লেখক: বিনতে ফিরোজ · মোট ২৫ পর্ব
"চন্দ্রমল্লিকায়" সকাল হয় একটু দেরিতে। আশপাশের বড় বড় গাছগুলোর কারণে সূর্যের সৈনিক রোদেরা ঠিক সুবিধে করে উঠতে পারে না। মানুষের চামড়া ঝলসে মেজাজ উত্তপ্ত করার আগেই গাছের পাতাদের সাথে রোদের এক চোট যু-দ্ধ হয়ে যায়।