পুনর্জন্ম (এক প্রেম কাহিনী)
লেখক: রিয়াদ ইসলাম আযান · বিভাগ: সিজন সিরিজ · মোট ৯ পর্ব
প্রায় ১৬ বছর পরে আমি গ্রামে ফিরলাম। চারপাশে সবুজের বাহার, মন ছুঁয়ে যাওয়া ফুটফুটে বাতাস, আর সুন্দর প্রকৃতি আমাকে এক নতুন জীবনের স্বাদ দিচ্ছে। শহরের কোলাহলে বেড়ে উঠার পর গ্রামের শান্ত পরিবেশে এসে বোধ হয় যেনো আমি নতুন করে শ্বাস নিচ্ছি। আমার মা-বাবা আমার জন্মের অনেক আগে শহরে চলে যান, কারণ তারা গ্রামের পরিবেশে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না।