এক নরকের অগ্নিকুণ্ড — পর্ব ০১
লেখক: তোয়া নিধী দোয়েল · বিভাগ: অণুগল্প · পর্ব ০১
স্রষ্টার কাছে, একদিন নরক দেখতে চাইলাম।
তিনি আমারে নরক দেখাইলো। সেই নরকে আগুন ছিল না,ছিল আমার ঘর। যে ঘরে এক সময়, সর্গের সুবাস বইতো। আজ সে ঘর কেবল, নরকের অগ্নিকুণ্ড!
সারাদিনের ক্লান্তি শেষে, যখন ঘরে এসে আয়নায় নিজেকে দেখি, খুব মায়া হয় নিজের উপর। সাথে খানিকটা আফসোসও হয়। লম্বা একটা দীর্ঘশ্বাস, বোঝার মত কেউ নেই। দু চোখে উপচে পড়া কান্না, দেখার মত কেউ নাই। বুকের ভেতরটা রক্তাক্ত, জড়িয়ে ধরার মত কেউ নাই।
এক সময়, এই আয়নায় নিজের পাশে দৃশ্যমান হতো, সৌষ্ঠব লাবণ্যময়ী! যার ডাগর ডাগর আঁখিতে লেপটে থাকতো, ঘন কালো মেঘর মত কাজলের ছোঁয়া! যার দুই খিলান ভ্রুর মাঝে থাকতো ছোট টিপ। লম্বা কেশগুচ্ছে, কখনো কখনো গাঁথা থাকতো বেলি, কখনো কনকচাঁপা। যার কলকল হাসির শব্দে, এই ঘরের প্রতিটি কোণে ফিরত নতুন প্রাণ! যার নূপুরের ঝুমঝুম শব্দে, নৃত্য করে উঠতো সারা বাড়ি। আজ সে বাড়ি শুধুই মরুভূমির বালুচর!
সে পাড়ি জমালো না ফেরার দেশে। সাথে নিয়ে গেলো আমার আত্মা হৃদয় আর ভালো থাকার শেষ ভরসা। শেষবার তার শান্ত নির্জীব হাত দুখানা, জড়িয়ে ধরে বলে ছিলাম,
‘চলে যাওয়া কি ভীষণ অবশ্য? থেকে গেলে হয়না? আমি আগের থেকে অনেক ভালোবাসা দেবো। অনেক যত্ন নেবো। হারিয়ে যেও না আমার থেকে। আমি যে বড্ড নিঃস্ব তুমি বিহীন। তুমি হীনা প্রতিটা মূহুর্ত মূল্যহীন।’
সে ম্লান হেসে বলেছিলো,
‘দুঃখ পেয়েও না। ক্ষণিকের ভালোবাসা পাওয়ায় যে সুখ আছে, হয়তো চিরদিন সেই ভালোবাসায় সুখ নাও থাকতে পারে। তোমাকে ছোঁয়ার সাধ্য আর হবে না। তবে মনে রেখো, দূরত্ব যতই হোক আমি তোমাকে ভীষণ ভালোবাসি!
‘তবে, নিয়ে যাও আমাকে।’
‘নিয়ে গেলে যদি আর আমাকে ভালো না বাসো। ক্ষনে ক্ষনে মনে না করো। তখন? তখন ঐ ভালবাসা না পাওয়ার আক্ষেপ আমি কোথায় রাখবো? তাই ভালোবাসলে দূরত্ব সৃষ্টি করতে হয়। যাতে ভালোবাসা কখনো না কমে!
‘তাহলে চলেই যাবে....?’
সে প্রত্যুত্তরে আর কিছু বললো না। শুধু ফুটে উঠলো শ্রী ভরা মুখের, অতীব সুন্দর হাসি!
সেই থেকে আজ অব্দি, সেই হাসি আমাকে তাড়া করে বেড়ায়। আমার প্রতি মূহুর্ত বিষিয়ে তোলে! পুড়ে খাক হয়ে যায় হৃদয়। তবু ও সে ফিরে আসে না। এসে বলে না, এইতো আমি। তোমার আমি!
কোথাও হারিয়ে যায়নি। আসো আমার কোলে মাথা রাখো। এত কিসের দুঃখ তোমার? এত কিসের অপ্রাপ্তি তোমার? সব দুঃখকে দীর্ঘশ্বাসের মধ্যে বের করে দেও। মধুর এক আলিঙ্গনের মাধ্যমে, তৃষ্ণার্ত হৃদয়ের তৃষ্ণা মিটিয়ে দেও!
উফফ! আবার সেই অকল্পনীয়, অসম্ভাব্য কল্পনা গুলো। এ মন কেনো বোঝে না, মানুষ না ফেরার জন্যই হারায়! তুমি আমার সেই স্বপ্ন যা জীবনের প্রতিটা পৃষ্ঠায় লেখা থাকবে। তবে কখনো আমার জীবনে পূর্ণতা আনবে না। তুমি আমার সেই স্বপ্ন যাকে হারানোর পর, জীবন কাটছে বিরল নির্জনতায়। তুমি আমার সেই স্বপ্ন যাকে হারানোর পর, কষ্টেরা আমাকে ভীষণ আপন করে নিয়েছে। নিজের করে নিয়েছে। শুধু আফসোস তুমি নিলে না!
চোখের কার্নিশে জমা নিত্য দিনের সঙ্গিকে, মুছে বারান্দায় বসলাম। স্নিগ্ধ বাতাস আমায় ছুঁয়ে দিলো। চেয়ারে হেলান দিয়ে চোখ বুজলাম। ইসস যদি তুমি ছুঁয়ে দিতে! তোমার জন্য ক্ষয় হয়ে যাওয়া এই নেত্র পল্লব যুগল কে!
স্রষ্টা আমারে নরক দেখাইলো। সেই নরকে আগুন ছিল না,ছিল আমার ঘর। আর ভগ্ন হৃদয়!
__________সমাপ্ত_____________
®️দোয়েল
২৮ মার্চ, ২০২৫
অসুস্থ শরীর নিয়ে😑