হৃদয়ের সঙ্গোপনে
লেখক: তোয়া নিধী দোয়েল · বিভাগ: রোমান্টিক · মোট ৪৬ পর্ব
রাত বারোটা বেজে তেরো মিনিট। রুমে জ্বলছে নীল আলোর ডিম লাইট। সাদা ফ্লোরে ছড়িয়ে-ছিঁটিয়ে আছে টুকরো টুকরো লাল গোলাপের পাপড়ি। বিছানার উপর বসে রয়েছে লাল বেনারসি পরিহিত এক নব-বধূ। মাথায় লাল ওড়না দিয়ে বড় করে ঘোমটা টানা। দুই হাঁটু বাহুডোরে আবদ্ধ করে শান্ত হয়ে বসে আছে। অধীর আগ্রহে অপেক্ষা করছে তাঁর স্বামীর জন্য!