ভালোবাসার ক্যানভাস

লেখক: রিয়াদ ইসলাম আযান · বিভাগ: অণুগল্প

শহরের ব্যস্ত রাস্তায় বসন্তের বাতাস বইছিলো। ফুলের সুবাস চারপাশে ছড়িয়ে পড়েছিলো, রোদে টলমল করছে। শিথি, একজন আর্ট স্কুলের ছাত্রী, প্রতিদিনের মতো ক্লাসে যাচ্ছিলো। তার মনে ছিলো রং-বেরঙের কল্পনা, যা সে ক্যানভাসে ফুটিয়ে তুলতে চাইতো। শহরের এই এক কোণে, যেখানে তার হৃদয়ের কল্পনা মুক্তভাবে বিচরণ করতো, সেখানে ফুটে উঠছিলো জীবনের নতুন রঙ।

শহরের ব্যস্ত রাস্তায় বসন্তের বাতাস বইছিলো। ফুলের সুবাস চারপাশে ছড়িয়ে পড়েছিলো, রোদে টলমল করছে। শিথি, একজন আর্ট স্কুলের ছাত্রী, প্রতিদিনের মতো ক্লাসে যাচ্ছিলো। তার মনে ছিলো রং-বেরঙের কল্পনা, যা সে ক্যানভাসে ফুটিয়ে তুলতে চাইতো। শহরের এই এক কোণে, যেখানে তার হৃদয়ের কল্পনা মুক্তভাবে বিচরণ করতো, সেখানে ফুটে উঠছিলো জীবনের নতুন রঙ।

প্রতিযোগিতার দিনটি ছিল একটি উজ্জ্বল এবং উজ্জীবিত সকাল। শহরের কেন্দ্রস্থলে একটি বড় মিলনায়তন সাজানো হয়েছিল রঙ-বেরঙের পোস্টার ও সৃষ্টিশীলতার নানা উপকরণ দিয়ে। ভেতরে, উত্তেজিত শিক্ষার্থীরা তাদের প্রস্তুতির শেষ মুহূর্তে ছিলো। বিভিন্ন বিভাগ থেকে আগত শিক্ষার্থীরা একে অপরের কাজ দেখে প্রশংসা করছিলো। শিথি নিজের আঁকা ছবির সামনে দাঁড়িয়ে ছিলো, তার হৃদয়ের প্রতিফলন ছিলো সেই ছবিতে "স্বপ্নের স্বরূপ"। ছবিটি ছিলো সূর্যাস্তের সময়, যেখানে রঙগুলো মিলে এক অপরূপ দৃশ্য তৈরি করেছিলো। তার ক্যানভাসে লাল, কমলা এবং গোলাপি রঙের মিশ্রণে তৈরি হয়েছিলো আকাশের শোভা। এক পাশে আরিজ, হাতে তার কবিতার বই, প্রস্তুতি নিচ্ছিল। তার কবিতার নাম ছিল "মনের রং"। সে জানতো, আজকের দিনটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। দর্শকদের সামনে তার কবিতা পড়ার জন্য তার হৃদয়ে উন্মাদনা ছিলো। প্রতিযোগিতা শুরু হলো। প্রথমে কয়েকজন শিল্পী তাদের কাজ উপস্থাপন করলো। কিছু ছবি, কিছু সঙ্গীত! সবকিছুই মনোমুগ্ধকর ছিলো। শিথির নৈপুণ্য ও আরিজের শব্দের সৌন্দর্য দর্শকদের মনকে ছুঁয়ে যাচ্ছিলো। যখন শিথির ছবি উপস্থাপন করার পালা এলো, সে সবার সামনে দাঁড়িয়ে গভীর শ্বাস নিলো। “আমি আজ আমার কাজের মাধ্যমে প্রেমের প্রথম স্পর্শ তুলে ধরতে চাই,” বলে সে নিজের ছবির দিকে নির্দেশ করলো। “এটি আমার অনুভূতি, যেখানে রঙগুলো একত্রে মিলে মানুষের হৃদয়ে প্রেমের আগ্রাসন নিয়ে আসে।” ছবিটি দেখার পর দর্শকেরা মন্ত্রমুগ্ধ হয়ে গেলো। তারা তার মধ্যে প্রেম, সৌন্দর্য এবং গভীরতা অনুভব করতে পারছিলো।

এরপর আরিজের পালা এলো। সে উঠে দাঁড়িয়ে সবার দিকে তাকালো। “আমি আজ একটি কবিতা পড়তে চাই, যা আমার মনের অনুভূতিকে বর্ণনা করে। নাম ‘মনের রং’।” আরিজ তার কবিতা পড়তে শুরু করল-

❝তোমার চোখের দীপ্তি, আমার মনের তৃপ্তি,

মনের আকাশে মেঘ ভাসে, যখন তুমি থাকো পাশে।

তোমার মিষ্টি হাসি, বড় ভালোবাসি,

হৃদয়ের বাঁধনে বাঁধা, মনের যত কথা।

চাঁদের আলোয় রাঙানো, রাতের শান্ত সুর,

তুমি পাশে এলে, মনে হয় যত দিগন্তের দূর।

হাতে হাত রেখে, স্বপ্নের পথে,