নিঃশেষ
লেখক: রিয়াদ ইসলাম আযান · বিভাগ: অণুগল্প
গরমকাল শেষ হয়ে মাত্র শীতের হালকা ছোঁয়া লেগেছে চারপাশে। প্রকৃতি যেনো ধীরে ধীরে বদলে যাচ্ছে। এই মনোরম আবহাওয়ায় সালাউদ্দিন এসেছে বোন আতিরার শ্বশুরবাড়ি বেড়াতে। ছোটবেলা থেকেই তার একমাত্র আদরের বোন ছিলো আতিরা। সালাউদ্দিনই শখ করে তার নাম রেখেছিলো আতিরা, যার অর্থ বিশুদ্ধতা। আতিরার বিয়ে হয়েছে আট-নয় বছর আগে।