ছুটির ঘন্টা

লেখক: রিয়াদ ইসলাম আযান · বিভাগ: অণুগল্প

"বাবু! এই বাবু! উঠ! উঠ! তাড়াতাড়ি উঠ৷ স্কুলে যেতে হবে না?"

মায়ের ডাকে ঈষৎ বিরক্ত হলো বাবু। আজ তার শরীরটা ম্যাচ ম্যাচ করছে। কিছুতেই উঠতে মন চাচ্ছে না।

"মা। আজকে স্কুলে যাবো না।"