গোপনীয়তা নীতি
সর্বশেষ আপডেট: আগস্ট ২০২৬
এক নজরে
গল্প পড়ার জন্য অ্যাকাউন্ট লাগে না। অ্যাকাউন্ট খুললে আমরা আপনার নাম, ইউজারনেম আর ইমেইল রাখি — এর বাইরে কিছু চাই না। আপনার তথ্য কারও কাছে বিক্রি করা হয় না, বিজ্ঞাপনের জন্য কোনো কোম্পানিকে দেওয়া হয় না। এই মুহূর্তে সাইটে কোনো বিজ্ঞাপন নেটওয়ার্ক যুক্ত নেই।
নিচে পুরোটা বিস্তারিত লেখা আছে। কিছু বুঝতে অসুবিধা হলে সরাসরি মেইল করবেন, উত্তর দেব।
১. কী কী তথ্য রাখা হয়
- অ্যাকাউন্ট খুললে: নাম বা ছদ্মনাম, ইউজারনেম, ইমেইল ঠিকানা। ইমেইল-পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললে পাসওয়ার্ডটা হ্যাশ করে রাখা হয়, মূল লেখা অবস্থায় নয় — অর্থাৎ আমরাও সেটা পড়তে পারি না, শুধু মিলিয়ে দেখতে পারি।
- লেখক হিসেবে যুক্ত হলে: উপরের তথ্যের সঙ্গে আপনার লেখক-পরিচিতি, প্রোফাইল লিংক আর জমা দেওয়া গল্পগুলো।
- শুধু পড়লে: কোন গল্পের কোন পর্ব পর্যন্ত পড়েছেন সেটা মনে রাখা হয় যাতে পরে ওখান থেকেই শুরু করতে পারেন। বুকমার্ক আর ফলো করা লেখকের তালিকাও অ্যাকাউন্টের সঙ্গে থাকে।
- স্বয়ংক্রিয়ভাবে: কোন দিন কতজন সাইটে এসেছেন, কোন দেশ থেকে, মোবাইল না কম্পিউটার — এই ধরনের গোনাগুনতি। এটা সংখ্যা হিসেবেই জমা হয়, ব্যক্তির নামে নয়। কে কী পড়ল তার আলাদা প্রোফাইল আমরা বানাই না।
২. কুকি আর ব্রাউজার স্টোরেজ
সাইটে যে কুকিটা সেট হয় তার নাম mahean_auth। এটা শুধু লগইন সেশন ধরে রাখে, HttpOnly — মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা পড়া যায় না, আর লগআউট করলে মুছে যায়। বিজ্ঞাপনের কুকি, third-party tracker বা analytics কুকি এই সাইটে নেই।
এর বাইরে কিছু জিনিস আপনার ব্রাউজারের নিজের স্টোরেজে থাকে, সার্ভারে যায় না: ফন্ট সাইজ আর থিমের পছন্দ, শেষ পড়া জায়গা, আর গল্পের তালিকার একটা ক্যাশ যাতে পরের বার দ্রুত খোলে। ব্রাউজারের সেটিংস থেকে সাইট ডেটা মুছে দিলে এগুলোও চলে যায়।
৩. Google বা Facebook দিয়ে লগইন
চাইলে Google বা Facebook অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে পারেন। সেক্ষেত্রে ওরা আমাদের যেটা পাঠায় তা হলো আপনার নাম, ইমেইল আর প্রোফাইল ছবির লিংক। পাসওয়ার্ড কখনো আমাদের কাছে আসে না, আমরা চাইও না।
উল্টো দিকে, আপনি সাইটে কী পড়ছেন সেটা আমরা Google বা Facebook-কে জানাই না। ইমেইল-পাসওয়ার্ড দিয়েও অ্যাকাউন্ট খোলা যায়, তাই এই দুটোর কোনোটাই বাধ্যতামূলক নয়।
৪. ডেটা কোথায় থাকে
সাইট আর ডেটাবেজ Cloudflare-এর সার্ভারে চলে। গল্প, অ্যাকাউন্ট আর ছবি ওখানেই সংরক্ষিত। যেহেতু Cloudflare-এর নেটওয়ার্ক দুনিয়াজুড়ে ছড়ানো, আপনার তথ্য বাংলাদেশের বাইরের সার্ভারেও থাকতে পারে।
নিয়মিত ব্যাকআপ রাখা হয়। ব্যাকআপ শুধু সাইট ঠিক রাখার কাজে ব্যবহার হয়, অন্য কিছুতে নয়।
৫. বিজ্ঞাপন
এখন এই সাইটে কোনো বিজ্ঞাপন দেখানো হয় না, কোনো বিজ্ঞাপন নেটওয়ার্কের স্ক্রিপ্ট বা কুকিও নেই।
ভবিষ্যতে যদি Google AdSense চালু করা হয়, তখন Google আর তার partner-রা কুকি ব্যবহার করে আপনার আগের ব্রাউজিংয়ের ভিত্তিতে বিজ্ঞাপন দেখাতে পারে। সেটা চালু হলে এই পেজে আগে লিখে দেওয়া হবে এবং উপরের তারিখ বদলে যাবে। আপনি চাইলে Google-এর বিজ্ঞাপন সেটিংস থেকে ব্যক্তিকৃত বিজ্ঞাপন বন্ধ করে রাখতে পারেন, এমনকি এখনই।
৬. তথ্য কারা দেখতে পায়
আপনার ইমেইল বা ব্যক্তিগত তথ্য কারও কাছে বিক্রি বা ভাড়া দেওয়া হয় না। সাইট চালানোর জন্য যতটুকু দরকার তার বাইরে কেউ ওটা দেখে না। শুধু দুটো ক্ষেত্রে তথ্য দেওয়া হতে পারে — যদি আদালত বা আইনি কর্তৃপক্ষ বাধ্য করে, অথবা যদি কেউ সাইটের ক্ষতি করার চেষ্টা করে এবং সেটা ঠেকাতে দরকার হয়।
আপনি লেখক হলে আপনার নাম, পরিচিতি আর গল্প স্বাভাবিকভাবেই সবার সামনে থাকে — ওটাই তো প্রকাশের উদ্দেশ্য। ইমেইল কখনো প্রকাশ্যে দেখানো হয় না।
৭. আপনার যা করার অধিকার আছে
নিজের প্রোফাইলের তথ্য যেকোনো সময় বদলাতে পারেন। পুরো অ্যাকাউন্ট মুছে দিতে চাইলে মেইল করলেই হবে — অনুরোধ পাওয়ার পর সাত কর্মদিবসের মধ্যে অ্যাকাউন্ট আর তার সঙ্গের পড়ার ইতিহাস মুছে দেওয়া হয়।
তবে একটা ব্যতিক্রম আছে, আগেই বলে রাখা ভালো: আপনি লেখক হিসেবে গল্প প্রকাশ করে থাকলে সেই গল্পগুলো নিয়ে আলাদা কথা বলতে হবে, কারণ পাঠকরা ওগুলো পড়ছেন আর অন্য লেখকের মন্তব্যও ওখানে জড়িয়ে থাকে। কোন গল্প থাকবে আর কোনটা নামানো হবে সেটা আপনার সঙ্গে কথা বলেই ঠিক হবে।
৮. বয়সসীমা
সাইটটা ১৩ বছরের কম বয়সীদের জন্য নয়, তাই ওই বয়সের কারও কাছ থেকে জেনেশুনে তথ্য নেওয়া হয় না। ভুলবশত এমন কোনো অ্যাকাউন্ট তৈরি হয়ে থাকলে জানালে সেটা মুছে দেওয়া হবে।
গল্পের ভেতরে থ্রিলার, হরর বা সাসপেন্স থাকে, তাই কিছু লেখা ছোটদের জন্য উপযুক্ত নাও হতে পারে। যেসব গল্পে বড়দের বিষয়বস্তু আছে সেগুলোতে আগে থেকে সতর্কতা দেওয়া থাকে।
৯. নীতি বদলালে
সাইটে নতুন কিছু যোগ হলে এই নীতিও বদলাতে হয়। বদলালে উপরের তারিখটা আপডেট করা হয়। বড় কোনো পরিবর্তন হলে — যেমন বিজ্ঞাপন চালু করা — সেটা আলাদা করে জানিয়ে দেওয়া হবে, চুপচাপ বদলে দেওয়া হবে না।
১০. যোগাযোগ
গোপনীয়তা নিয়ে প্রশ্ন, তথ্য মুছে দেওয়ার অনুরোধ বা কোনো অভিযোগ থাকলে ইমেইল করুন maheanofficial@gmail.com ঠিকানায়। সাইটটি পরিচালনা করেন Mahean Ahmed, বাংলাদেশ থেকে।